ভারতে ফের চালু হচ্ছে ফোর্ডের কারখানা
২০২১ সালের চেন্নাইয়ের কারখানা বন্ধ করে দেয় ফোর্ড। তবে সম্প্রতি সেই কারখানাটি চালুর পরিকল্পনা করেছে অটোমোবাইল কোম্পানিটি। খবর এফটি।
খবরে বলা হয়, ভারতের স্থানীয় বাজারে আশানুরূপ গাড়ি বিক্রি না হওয়ায় ২০২১ সালে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। তবে রফতানি বাজার সামনে রেখে কারখানাটি আবার চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
কারখানাটি চালুর জন্য ইতিমধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ফোর্ডের কর্মকর্তারা।
দেশটিতে টেসলা এখনও কারখানা স্থাপনে আগ্রহী থাকলেও সাশ্রয়ী দামের গাড়ি তৈরি চ্যালেঞ্জপূর্ণ হওয়ায় ভারত ছেড়ে গেছে আরেক মার্কিন অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটরস।
ডিবিটেক/বিএমটি







